অ্যাপ আপডেট করার পর একটা কমন সমস্যা হয় ডাটা মিসিং অথবা ডাটা ডুপ্লিকেশন। এই সমস্যার সব চেয়ে সহজ সমাধান হলো অ্যাপ ক্লিয়ার ডাটা করা। আমাদের অ্যাপের সকল ডাটা সার্ভারে ভালোভাবে সিংক করা হয়। অফলাইন কিংবা অনলাইনে একবার ডাটা সার্ভারের সাথে কানেক্ট হলেই হয়। এরপর অ্যাপের কাজ সেই ডাটা এনে সংরক্ষণ করা। প্রতিবার অ্যাপ ইনস্টল বা আপডেটে সেই কাজ অ্যাপ করে। কিন্তু এতে বেশ কিছু সমস্যা হয় আগের ডাটা ইতিমধ্যে অ্যাপে থাকায় ডাটা ডুপ্লিকেট হয়। আবার দেখা যায় অনেক ডাটা মিসিং ও হয়। এজন্য অ্যাপের ডাটা ক্লিয়ার করলে অ্যাপ আবার ডাটা লোড করবে এবং সব ঠিকভাবে লোড করতে পারবে।
এই সমস্যার সমাধান করার জন্য আমরা কাজ করছি কিন্তু অফলাইন ফিচারের ফলে এটা এখনো সমাধান করতে পারিনি। শুধু অনলাইন সিস্টেম থাকলে এই সমস্যায় পড়তেই হতো না। তবুও যতদ্রুত সম্ভব আমরা এটা সমাধান করার চেষ্টা করবো।
ডাটা মিসিং কিংবা ডাটা ডুপ্লিকেশন এড়াতে অ্যাপ ক্লিয়ার ডাটা করবেন। আনইন্সটল করলেও অনেক সময় ক্যাশ ডাটা থেকে যায় তাই ইন্সটল করলে আগের ডাটার উপর ডুপ্লিকেশন আসে। তাই একমাত্র সলিউশন অ্যাপ ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটা করতে না পারলে ইউটিউবে এ নিয়ে অনেক ভিডিও আছে তবুও হেল্প লাগলে কমেন্ট করুন। আমরা ভিডিও পাঠাবো।